মাদারীপুরে বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বুধবার বিকেলে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের চোকদার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সূর্য্য মোল্লা (২২) মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকার রেজাউল মোল্লার ছেলে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
জব্ধ করা বালুবাহী ট্রাক
জব্ধ করা বালুবাহী ট্রাক |নয়া দিগন্ত

মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী এক যুবক নিহত হয়েছে।

বুধবার বিকেলে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের চোকদার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সূর্য্য মোল্লা (২২) মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকার রেজাউল মোল্লার ছেলে।

জানা যায়, বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর থেকে মোটরসাইকেল চালিয়ে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিল সূর্য্য মোল্লা। মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের চোকদার ব্রিজ এলাকায় আসলে উল্টো পথে আসা বালুবহনকারী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় আরোহী সুর্য্য মোল্লা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ট্রাকটি উল্টো পথে আসার কারণেই ঘটেছে এ দুর্ঘটনা। বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।