বগুড়ার নবনির্বাচিত সংসদ সদস্যদের বিএনপির সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

রোববার বিকেলে শহরের হোটেল নাজ গার্ডেনের সাান্তলিনা বল রুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মো: রেজাউল করিম বাদশা।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়ার নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান
বগুড়ার নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান |নয়া দিগন্ত

বগুড়া জেলা থেকে বিএনপি মনোনীত নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। এ সময় বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

রোববার (৮ মার্চ) বিকেলে শহরের হোটেল নাজ গার্ডেনের সাান্তলিনা বল রুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মো: রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় বগুড়া-২ আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৫ আসনের এমপি গোলাম মো: সিরাজ, বগুড়া-১ আসনের এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিলটন ও বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার।

অনুষ্ঠানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী, বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান ও আলী আজগর হেনা, সহিদ উন নবী সালাম খায়রুল বাশার, হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানাসহ জেলা বিএনপির নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ক্রেস্ট ও ফুল দিয়ে এমপিদের সংবর্ধনা জানান জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।