সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অনুষ্ঠিত হয়েছে।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই
সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই |নয়া দিগন্ত

বর্ণিল আয়োজনে সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে বর্ণিল এই আয়োজনের সমাপ্তি হয়।

সকাল ৯টায় শান্তির পায়রা ওড়ানোর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

এরপর অ্যালামনাইদের অংশগ্রহণে একটি বিশাল র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউসুফ হোসেন রুবেলের সভাপতিত্বে ও সাব্বির হোসেন ভেনাসের পরিচালনায় বক্তব্য রাখেন সা’দত কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: শফিক ইস্পাহানি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আবেদ আহাদ তালুকদার।

উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রহিম, দেওয়ান মুহাম্মদ আলী প্রমুখসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বিকেলে মনোগীত সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র-এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।