মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের মদিনা ফিলিং স্টেশন সংলগ্ন সন্ন্যাসীর চর খলিফাকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা হাইওয়ের পাশে মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত লোকটিকে দেখতে পেলে ৯৯৯ ফোন দেন। পরে হাইওয়ে থানা পুলিশ এসে লোকটিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল ইসলাম বলেন, ‘ট্রিপল নাইনে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আমরা ওই লোকটিকে মূমুর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’



