আশুগঞ্জে ৬.৪ কিমি খাল খনন কার্যক্রমের উদ্বোধন

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Ashuganj
আশুগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন
আশুগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন |নয়া দিগন্ত

সরকারের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৬ দশমিক ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমাস হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি, আশুগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন এবং আড়াইসিধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাচ্চু মিয়া প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় আশুগঞ্জ বাজারের ডে নাইট হাসপাতালের সামনে থেকে কুড়ের মোড় ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে ভবানীপুর ব্রিজ পর্যন্ত এবং ভবানীপুর বীজ এলাকা থেকে দগরীসার হয়ে শরীফপুর মৌজা পর্যন্ত, পাশাপাশি লাউয়াসার হয়ে বায়েক কালভার্ট পর্যন্ত মোট ৬ দশমিক ৪ কিলোমিটার খাল খনন করা হবে।

সংশ্লিষ্টরা জানান, খাল খনন কার্যক্রম সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Topics