ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

‘কুমিল্লা থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত গাড়ি খুব সুন্দরভাবে চলছিল। ইলিয়টগঞ্জ পার হতেই দেখি সামনে গাড়ির দীর্ঘ সারি। সকাল ৭টা থেকে এক জায়গাতেই বসে আছি।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট |নয়া দিগন্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটের কবলে পড়েছেন যাত্রীরা। মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী ব্রিজ পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে এ যানজট শুরু হয়। এ নিয়ে টানা তিন দিন ভোরবেলা থেকে শুরু করে দিনের একটি বড় সময় যানজটের কবলে পড়ছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা।

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগদানের জন্য ঢাকায় যাচ্ছিলাম। কুমিল্লা থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত গাড়ি খুব সুন্দরভাবে চলছিল। ইলিয়টগঞ্জ পার হতেই দেখি সামনে গাড়ির দীর্ঘ সারি। সকাল ৭টা থেকে এক জায়গাতেই বসে আছি।’

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ভোরবেলা মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়ক বন্ধ হয়ে যায়। আমরা গাড়িটি সরিয়ে নিয়েছি। অল্প সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হয়ে যাবে।’