গফরগাঁওয়ে ধানের শীষের দায়িত্ব পালনকারী অ্যাজেন্টদের সাথে এমপির মতবিনিময়

ময়মনসিংহ-১০ আসনের বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালনকারী নির্বাচন অ্যাজেন্টদের সাথে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে ধানের শীষের দায়িত্ব পালনকারী অ্যাজেন্টদের সাথে এমপির মতবিনিময়
গফরগাঁওয়ে ধানের শীষের দায়িত্ব পালনকারী অ্যাজেন্টদের সাথে এমপির মতবিনিময় |নয়া দিগন্ত

ময়মনসিংহ-১০ আসনের বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালনকারী নির্বাচন অ্যাজেন্টদের সাথে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

শনিবার (৪ জুলাই) বিকেলে পাগলা থানাধীন কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে নিষ্ঠা, সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী নির্বাচন এজেন্টদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেন।

সভায় নির্বাচন-পরবর্তী অভিজ্ঞতা, সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে উপস্থিত নির্বাচন অ্যাজেন্টদের সাথে খোলামেলা আলোচনা করা হয়।

নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়িত্ব পালনকারী গফরগাঁও আসনের সকল নির্বাচন অ্যাজেন্টের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি বাচ্চু।

এ সময় মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, ‘জনগণের আস্থা, ঐক্য এবং তৃণমূল নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমই এ বিজয়ের মূল শক্তি।’ ভবিষ্যতেও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে গফরগাঁওয়ের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন কেন্দ্রের নির্বাচন অ্যাজেন্টরা উপস্থিত ছিলেন।