নয়া দিগন্তে সংবাদে প্রকাশের পর বদলি মতলবের বিতর্কিত শিক্ষা কর্মকর্তা

২০০৮ সালে মতলব উত্তরে যোগদানের পর থেকেই আশরাফুল আলমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার, নিয়োগ বাণিজ্য, এমপিও ও উচ্চতর স্কেলের ফাইল ছাড়াতে অর্থ গ্রহণসহ নানা অভিযোগ ওঠে।

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Matlab Uttar
নয়া দিগন্তে সংবাদে প্রকাশের পর বদলি মতলবের বিতর্কিত শিক্ষা কর্মকর্তা
নয়া দিগন্তে সংবাদে প্রকাশের পর বদলি মতলবের বিতর্কিত শিক্ষা কর্মকর্তা |নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাধ্যমিক শিক্ষা খাতে দীর্ঘ ১৬ বছর ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিতর্কিত সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো: আশরাফুল আলমকে অবশেষে বদলি করা হয়েছে।

এর আগে, গত ৭ মে নয়া দিগন্তে তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের পর শিক্ষা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

রোববার (১৭ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফদতর (মাউশি) থেকে প্রকাশিত অফিস আদেশে তাকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে বদলি ও পদায়ন করা হয়।

মাউশির সহকারী পরিচালক (সাঃ প্রশাসন)-২ কামরুননাহার রীমা স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, বদলি করা কর্মকর্তাকে ২১ মে সকাল পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে, অন্যথায় ওইদিন বিকেলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

২০০৮ সালে মতলব উত্তরে যোগদানের পর থেকেই আশরাফুল আলমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার, নিয়োগ বাণিজ্য, এমপিও ও উচ্চতর স্কেলের ফাইল ছাড়াতে অর্থ গ্রহণসহ নানা অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রভাব খাটিয়ে একাধিক স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বও বাগিয়ে নিয়েছিলেন।

দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি করা এই কর্মকর্তার বদলির খবরে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে।

তবে তাদের দাবি, শুধু বদলি নয়, তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।