গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম ও কালোবাজারির অভিযোগে তিন জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে।
অভিযান সূত্রে জানা যায়, ব্যাংকের ভাউচারের কথা বলে নিয়মবহির্ভূতভাবে কালোবাজারে তেল সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চলিয়ে সংশ্লিষ্টদের হাতেনাতে আটক করে।
অভিযানে গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার ও একজন সেলসম্যান এবং এক অবৈধ তেল কারবারীকে আটক করা হয়।
পরে উভয় পক্ষকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট তৈরি ও অবৈধ মজুত-কারসাজি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে



