ফেনীতে তারুণ্যের কন্ঠে জুলাই বিপ্লব বিতর্ক উৎসব শুরু হয়েছে।
আজ সোমবার সকালে ফেনী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ফেনী ডিবেট ফোরামের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা পরিষদ।
কলেজ অডিটোরিয়াম আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাতিমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী, জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবনের বাবা নেছার আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রাশেদুল ইসলাম প্রমুখ।
ফেনী ডিবেট ফোরামের সভাপতি আবু সুফিয়ান নোমান জানান, বিতর্ক উৎসবে জেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৬ ও মাধ্যমিক পর্যায়ের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯২ জন অংশ নেয়। আগামীকাল (মঙ্গলবার) প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।



