নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

আমি একজন মুসলমান, সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম কায়েম হোক। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামী আদর্শে আদর্শিত নয়, বিধায় উক্ত দল থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করলাম

Location :

Pirojpur
নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মীর জামায়াতে যোগদান |নয়া দিগন্ত

পিরোজপুর প্রতিনিধি ও নাজিরপুর সংবাদদাতা

পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ জন নেতাকর্মী।

আজ শুক্রবার সকাল ১০টায় নাজিরপুর দাখিল মাদরাসা প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে তারা দলে যোগ দেন।

সমাবেশে জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো: ইসরাফিল হাওলাদার জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।

জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক জানান, তাদের সাথে আরো ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সমাবেশে ইসরাফিল হাওলাদার বলেন, ‘আমি একজন মুসলমান, সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম কায়েম হোক। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামী আদর্শে আদর্শিত নয়, বিধায় উক্ত দল থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করলাম এবং সারাজীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।’

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী এবং প্রধান আলোচক ছিলেন পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ।

এছাড়া মাওলানা আবু দাউদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মোসলেহ্ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সিফাতুল্লাহ্ বিন বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মাফুজুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মো: আবু হানিফ এবং সেক্রেটারি সাকিবুল ইসলাম।