ঈদগাঁওতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

কক্সবাজারের ঈদগাঁওতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Eidgaon
ঈদগাঁওতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
ঈদগাঁওতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেলে ঈদগাঁও থানা কম্পাউন্ডে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ার।

থানার অফিসার ইনচার্জ এ টি এম সিফাতুল মাজদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সেক্রেটারি সেলিম মাহমুদ, জেলা বিএনপি সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা স্থানীয় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, পুলিশ জনগণের সেবক, বন্ধু।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাজ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ যে কোন পদক্ষেপ নিতে বাধ্য হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার উপ-পরিদর্শক আজিমুল হক।