গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দি অভিমুখী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস গফরগাঁও রেলওয়ে স্টেশনের হোম সিগনালের পর শিলাসী আব্দুল কাদের কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে পৌর এলাকার ব্যবসায়ী মহিউদ্দিন শেখ রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। এ সময় তার শরীর দ্বিখণ্ডিত হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁও রেলওয়ে স্টেশন, ময়মনসিংহ
গফরগাঁও রেলওয়ে স্টেশন, ময়মনসিংহ |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন খান (৫৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গফরগাঁও রেলওয়ে স্টেশনের হোম সিগনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দি অভিমুখী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস গফরগাঁও রেলওয়ে স্টেশনের হোম সিগনালের পর শিলাসী আব্দুল কাদের কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে পৌর এলাকার ব্যবসায়ী মহিউদ্দিন শেখ রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। এ সময় তার শরীর দ্বিখণ্ডিত হয়।

স্থানীয় বাসিন্দা রোকনউদ্দিন সবুর জানান, ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী মহিউদ্দিনের কোমড় থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে নিহত ব্যবসায়ীর স্বজনরা পুলিশের সহযোগিতায় ওই ব্যবসায়ীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।