বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিউল ইসলাম, বাগেরহাট

Location :

Bagerhat
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা |নয়া দিগন্ত

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) দুপুর ১২টায় প্রেসক্লাব চত্বর থেকে গণমাধ্যম কর্মীদের নিয়ে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ।

এ সময় প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত গণমাধ্যমে কাজ করেন, তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এ পর্যায়ে এসেছেন। তারা শিশু নয়, তারা পরিপক্ব। সমাজ তাদের স্বীকৃতি দিয়েছে, তারা স্বাধীনভাবে কাজ করবে এটাই স্বাভাবিক। রাষ্ট্র তার স্বাধীনতা নিশ্চিত করবে এটাও স্বাভাবিক। কিন্তু আমরা তা দেখতে পাই না।’

সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অনুপ দাস, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, সহকারী জেলা তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সহ-সাধারণ সম্পাদক মো: ইয়ামিন আলী, সাংবাদিক বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী, শওকত আলী বাবু, মোল্লা আব্দুর রব, আজাদ রুহুল আমিন, আলি আকবর টুটুল ও শামসুর রহমান প্রমুখ।