ঝালকাঠিতে ভোটগ্রহণ শান্তিপূর্ণ

সংসদ নির্বাচনেই প্রথম ভোট দিলেন এনসিপি নেত্রী ডা: মিতু

উপজেলার ভোট কেন্দ্র গুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Jhalokati
ভোট দিচ্ছেন এনসিপি নেত্রী মিতু
ভোট দিচ্ছেন এনসিপি নেত্রী মিতু |নয়া দিগন্ত

ঝালকাঠি-১ আসনে চলছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ ভোটগ্রহণ শুরু হয়।

উপজেলার বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এনসিপি নেত্রী মাহবুবা আলম মিতু ভোট দিয়েছেন। তিনি জীবনে এই প্রথম ভোট প্রয়োগ করলেন।

মিতু বলেন, ‘আমার জীবনের প্রথম ভোট দিয়ে আমি খুব আনন্দিত। আশা করি ১১ দলীয় জোট সরকার গঠন করবেন। ঝালকাঠি-(কাঁঠালিয়া রাজাপুর) থেকে ডা: ফায়জুল হক বিজয় হবেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সকাল থেকে এ উপজেলার ভোট কেন্দ্র গুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে।’

ঝালকাঠি-১ আসনে মোট মোট কেন্দ্র রয়েছে ৯০টি। কাঁঠালিয়া উপজেলায় ৪০টি এবং রাজাপুর উপজেলায় ৫০টি।