গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, চালকের দ্রুত সিদ্ধান্তে রক্ষা

ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
তেলবাহী লরিতে আগুন
তেলবাহী লরিতে আগুন |নয়া দিগন্ত

বরিশালের গৌরনদীতে তেলবোঝাই লরিতে হঠাৎ আগুন লাগলেও চালকের তাৎক্ষণিক সিদ্ধান্তে বড় দুর্ঘটনা এড়িয়ে রক্ষা পেয়েছে একটি ফিলিং স্টেশন।

রোববার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: ইব্রাহীম জানান, পদ্মা ডিপো থেকে পেট্রোল নিয়ে একটি লরি স্টেশনে প্রবেশের পর হঠাৎ আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝে চালক দ্রুত লরিটি ফিলিং স্টেশন এলাকা থেকে সরিয়ে গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মাঝখানে নিয়ে যান, এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে প্রশাসন।