বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

গাতিপাড়া গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
উদ্ধারকৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি
উদ্ধারকৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি |নয়া দিগন্ত

যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে দুইটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে গাতিপাড়া গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

বিজিবি কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে যশোর ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল বেনাপোল গাতিপাড়া গ্রামস্থ পরিত্যক্ত একটি বাড়ির গেইট সংলগ্ন রাস্তার পাশ হতে দুইটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত অস্ত্র মামলার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আরো জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরণের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র আটক করতে সক্ষম হচ্ছে।