সিলেটে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সিএনজিচালক কয়েছ আহমদ সিলেট থেকে যাত্রী নিয়ে গহরপুর যাচ্ছিলেন। এ সময় সিলেটগামী আরেকটি সিএনজির সাথে তার সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নিহত সিএনজিচালক কয়েছ মিয়া
নিহত সিএনজিচালক কয়েছ মিয়া |নয়া দিগন্ত

সিলেটের দক্ষিণ সুরমায় দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কয়েছ মিয়া (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

রোববার (১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটেরতল এলাকায় সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কয়েছ মিয়া বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া গ্রামের কলিম উল্ল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিচালক কয়েছ আহমদ সিলেট থেকে যাত্রী নিয়ে গহরপুর যাচ্ছিলেন। এ সময় সিলেটগামী আরেকটি সিএনজির সাথে তার সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দুর্ঘটনার কোনো তথ্য আমাদের কাছে নেই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু খুঁজেও ঘটনার সাথে সংশ্লিষ্টদের কারো সন্ধান পাচ্ছে না। শুনেছি তারা নাকি বালাগঞ্জ উপজেলার বাসিন্দা। বিস্তারিত জানতে চেষ্টা অব্যাহত রয়েছে।