বিয়ানীবাজারে মুহাম্মদ সেলিম উদ্দিন

কালো টাকা ও অস্ত্রের মহড়া রুখে দিয়ে ইসলামের পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে

সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীককে বিজয়ী করার লক্ষে ব্যতিক্রমী প্রচারণা ও তৃণমূল ক্যাম্পেইন শুরু হয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিয়ানীবাজারে মুহাম্মদ সেলিম উদ্দিন
বিয়ানীবাজারে মুহাম্মদ সেলিম উদ্দিন |নয়া দিগন্ত

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীককে বিজয়ী করার লক্ষে ব্যতিক্রমী প্রচারণা ও তৃণমূল ক্যাম্পেইন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার দুবাগস্থ একটি কমিউনিটি সেন্টারে বিয়ানীবাজারের ৪টি ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘দেশের সাধারণ মানুষ জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে আছে। যদি আগামী নির্বাচনে ভোটকেন্দ্রগুলো দখলমুক্ত রাখা যায়, তবে ইসলামের পক্ষে ব্যালটের মাধ্যমে এক নীরব বিপ্লব সংঘটিত হবে।’

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ক্ষমতালোভীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবে, অস্ত্রের মহড়া দেবে এবং কালো টাকার ছড়াছড়ি করবে। সকল ভয়ভীতি উপেক্ষা করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।’

সেলিম উদ্দিন এসময় বলেন, ‘আগামী নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণের লড়াই। এই নির্বাচনে যদি অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করে, তবে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণ সম্ভব হবে না। দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষে জামায়াত কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।’

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের যুব উইংয়ের প্রধান শফি আহমদ মুন্না।

এছাড়া বিয়ানীবাজারের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচারণার কৌশল নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

তৃণমূল পর্যায়ের এই কর্মশালায় বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।