গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মৃত্যু

শনিবার বিকেলে পাঁচবাগ গ্রামে বাড়িতে নিজ ঘরে কাজ করছিলেন তন্নী। এ সময় টেবিলের ওপরে থাকা টেবিল ফ্যানে হাত দিতেই বিদুৎতায়িত হয়ে আহত হন তিনি।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
বিদ্যুৎস্পৃষ্টে যুবতীর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে যুবতীর মৃত্যু |প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহমিনা আক্তার তন্নী (৩০) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের পাঁচবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাহমিনা আক্তার তন্নী ওই গ্রামের আবু তাহেরের বড় মেয়ে। তিনি এম এ পাশ করেছেন এবং খুরশিদ মহল উজানভাটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে পাঁচবাগ গ্রামে বাড়িতে নিজ ঘরে কাজ করছিলেন তন্নী। এ সময় টেবিলের ওপরে থাকা টেবিল ফ্যানে হাত দিতেই বিদুৎতায়িত হয়ে আহত হন তিনি। পরে স্বজনরা তাকে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দা ও স্কুল শিক্ষক সারোয়ার জাহান বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। মেয়েটি সবেমাত্র এম এ পাশ করেছে এবং অবিবাহিত ছিল।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের সাথে কথা বলে আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।