ভাত রান্না নিয়ে ঝগড়া

কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মাকে হত্যা, ছেলে গ্রেফতার

কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী জানান, নিহত কানন বালার ভাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর সোমবার রাতে আসামি সুজন বালাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
মাকে হত্যার দায়ে কাউখালী থানায় গ্রেফতার সুজন বালা
মাকে হত্যার দায়ে কাউখালী থানায় গ্রেফতার সুজন বালা |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে ভাত রান্না করা নিয়ে ঝগড়ার জেরে ছেলের কাঠের ডাসার আঘাতে কানন বালা (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় নিহত বৃদ্ধার ছেলে সুজন বালাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গ্রেফতার সুজন বালাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মৃত সুনীল বালার স্ত্রী কানন বালার সঙ্গে তার ছেলে সুজন বালার ভাত রান্না নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে তাদের মধ্যে ঝগড়া চলার একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে সুজন বালা ক্ষিপ্ত হয়ে দরজায় ব্যবহৃত কাঠের ডাসা দিয়ে মায়ের মাথায় আঘাত করেন।

এরপর স্থানীয়রা স্বজনদের সহায়তায় কানন বালাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত কানন বালার ভাই প্রদীপ মিস্ত্রী সোমবার কাউখালী থানায় ভাগিনা সুজন বালার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে ওইদিন গভীর রাতে নিজ বাড়ি থেকে সুজন বালাকে গ্রেফতার করে পুলিশ।

কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী জানান, নিহত কানন বালার ভাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর সোমবার রাতে আসামি সুজন বালাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।