মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ সৈয়দ জামাল হোসেন (৩১) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিরাজদিখান উপজেলার খাস মহল বালুচর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক জামালের বাড়ি সিরাজদিখান উপজেলার চর চসিমুদ্দিন গ্রামে।
রোববার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (নি:) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম খাস মহল বালুচর গ্রামের মাদীনাতুল ক্কওমী মাদরাসার সামনের পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন।
এ সময় জামাল হোসেনের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলমের সার্বিক দিক নির্দেশনায় জেলায় চুরি, ছিনতাই, ডাকতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং এ অভিযান আরো কঠোরতর হবে বলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে আরো জানানো হয়েছে।



