সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রয়ের অপরাধে আসাদ আলী নামে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
দোকানের গুদাম ঘরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দোকানের গুদাম ঘরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রয়ের অপরাধে আসাদ আলী নামে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার চামারী ইউনিয়নের দুলুর মোড় এলাকার একটি দোকানের গুদাম ঘরে অভিযান পরিচালনা করে অবৈধভাবে দেড় হাজার লিটার জ্বালানি তেল মজুদের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা ও একই সাথে ন্যায্যমূল্যে তেল বিক্রয়ের নির্দেশ প্রদান করেন ইউএনও। দণ্ডপ্রাপ্ত তেল ব্যবসায়ী উপজেলার চামারী ইউনিয়নের দড়ি মহিষমারি গ্রামের আলাউদ্দিনের ছেলে।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।