ক্লাস চলাকালীন খুলে পড়ল ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল শিশু শিক্ষার্থীরা

পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামে ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে ক্লাস চলাকালীন সময় হঠাৎ করে ক্লাসরুমের সিলিং ফ্যান খুলে পড়ে।

শেখ সাবীর আলী, ফুলবাড়ী (দিনাজপুর)

Location :

Phulbari
খুলে পড়া সিলিং ফ্যানের অবশিষ্ট অংশ
খুলে পড়া সিলিং ফ্যানের অবশিষ্ট অংশ |নয়া দিগন্ত

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে একটি সিলিং ফ্যান খুলে পড়ার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়েছে পড়ে কোমলমতি শিশু শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামে ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ক্লাসরুমে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামে ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে ক্লাস চলাকালীন সময় হঠাৎ করে ক্লাসরুমের সিলিং ফ্যান খুলে পড়ে। এ ঘটনায় দু’জন শিক্ষার্থী মাথায় ও হাতে সামান্য আঘাত পাওয়ার কথা জানা গেলেও কর্তৃপক্ষ তা অস্বীকার করছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ক্লাস ছুটি হয়েছিল তাই কারো কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে অভিভাবকরা বলছেন, বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে। তাদেরকে আরো সচেতন হতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকি বলেন, ঘটনার সময় ছুটি হয়েছিল। কিছু বাচ্চা ক্লাসের বাইরে ছিল এবং কিছু বাচ্চা ক্লাসের দরজার কাছে ছিল। তবে বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।