হিলিতে ২ মাদককারবারিসহ ছাত্রলীগ নেতা আটক

পৃথক দু’টি অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যহত থাকবে বলে জানায় পুলিশ।

Location :

Dinajpur
আটক ব্যক্তিরা
আটক ব্যক্তিরা |নয়া দিগন্ত

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে পৃথক দু’টি অভিযান চালিয়ে দুই মাদককারবারিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন দিনাজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি মিনহাজ হাসানকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) ভোররাতে হিলির সাতকুড়ি রেলগেট ও খট্টামাধবপাড়া এলাাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মিনহাজ হাসান হিলির লোহাচড়া গ্রামের মরহুম মিজানুর রহমানের ছেলে। তিনি খট্টামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে মাদককারবারির সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলা সাতকুড়ি গ্রামের মরহুম হবিবর রহমানের ছেলে মমিন হোসেন ও ঘাসুরিয়া গ্রামের মরহুম আনিছ মিয়ার ছেলে আরিফ হোসেনকে আটক করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে বা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করতেছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। সেই ধারাবাহিকতায় গতকাল রাতে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি মিনহাজ হাসানকে আটক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে আরো দু’জনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যহত থাকবে।’