শাপলা ট্র্যাজেডির বিচার দ্রুত সম্পন্ন করতে হবে : শাহজাহান চৌধুরী

‘জুলাই অভ্যুত্থান ও শাপলা গণহত্যাসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। শহীদ পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিতে হবে।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী
বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘ঐতিহাসিক ৫ মে শাপলা ট্র্যাজেডির শহীদদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ২০১৩ সালের এই দিনে রাতের আঁধারে আলেম-ওলামাদেও ওপর বর্বরতা চালানো হয়েছে। এই শাপলা ট্র্যাজেডির বিচার কাজ দ্রুত সময়ে সম্পন্ন করতে হবে।’

তিনি বলেন, ‘শাপলার শহীদসহ অসংখ্য শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী মজলুমদের ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীজ বপণ করা হয়েছে।’

বুধবার (৬ মে) চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শূরার সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, ‘জুলাই অভ্যুত্থান ও শাপলা গণহত্যাসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। শহীদ পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিতে হবে। শাপলা ট্রাজেডিসহ সকল রাষ্ট্রীয় ও রাজনৈতিক খুন, গুম, হামলার সাথে জড়িত সকল অপরাধীর বিচার করতে হবে।’

জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী আমির পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক ও অধ্যাপক নুরুল আমীন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, মুহাম্মদ নুরুল হক, অধ্যক্ষ ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, মাওলানা আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম ও অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীসহ জেলা শূরা সদস্যবৃন্দ।