পিরোজপুরে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
খাল পুনঃখনন উদ্বোধন
খাল পুনঃখনন উদ্বোধন |নয়া দিগন্ত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। পিরোজপুর-২ আসনের এই সংসদ সদস্য দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে তার নিজ নির্বাচনী এলাকায় এ কার্যক্রমের সূচনা করেন।

‎সোমবার (১৬ মার্চ) দুপুরে ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এ কাজের উদ্বোধন করেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির অনুপ্রেরণায় বর্তমান সরকার দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধারে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে।’

‎তিনি আরো বলেন, ‘এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যারও সমাধান হবে।’

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মেজর ইসরাফ হোসাইন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রমিত সাহা, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হালদারসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা প্রমুখ।