তাহিরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দুপুরে বারুংকা গ্রাম থেকে শাহ আলম মোটরসাইকেলে আনোয়ারপুর-ফতেপুর সড়ক দিয়ে আনোয়ারপুর বাজারের দিকে যাচ্ছিলেন। অপরদিকে একই সড়ক দিয়ে সুনামগঞ্জ যাওয়ার উদ্দেশে আরেকটি মোটরসাইকেল যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হন এবং দুই মোটরসাইকেলের আরো পাঁচজন গুরুত্বর আহত হন।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন
সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন |প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

আহতদের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তবে আহতদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর-ফতেপুর সড়কের বারুংকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বারুংকা গ্রাম থেকে শাহ আলম মোটরসাইকেলে আনোয়ারপুর-ফতেপুর সড়ক দিয়ে আনোয়ারপুর বাজারের দিকে যাচ্ছিলেন। অপরদিকে একই সড়ক দিয়ে সুনামগঞ্জ যাওয়ার উদ্দেশে আরেকটি মোটরসাইকেল যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হন এবং দুই মোটরসাইকেলের আরো পাঁচজন গুরুত্বর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর পর আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন কর্বত্যরত চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।