কর্ণফুলীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দ্বীপ কালার মোড়ল এলাকায় এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)

Location :

Chattogram
যোগদানকারী নেতাকর্মীদের বরণ করে নিচ্ছেন
যোগদানকারী নেতাকর্মীদের বরণ করে নিচ্ছেন |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দ্বীপ কালার মোড়ল এলাকায় এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

ওই ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ ও ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ যুবদল মো: দুলালের নেতৃত্বে এসব নেতাকর্মীরা যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মুনির আফসার চৌধুরী ও উপজেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক অ্যাডভোকেট হারুনসহ উপজেলা ও স্থানীয় জামায়াত নেতারা।

রাজু আহমেদ বলেন, ‘আমরা দীর্ঘ সময় বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতিতে জড়িত ছিলাম। জামায়াতে ইসলামীর কার্যক্রমে আমরা ও এলাকাবাসী সন্তুষ্ট হয়ে দেশের রাজনীতির সচেতনতা ও আদর্শিক জায়গা থেকে আজকে আমরা শতাধিক নেতাকর্মী যোগদান করেছি।’

উপজেলা জামায়াতের আমির মুনির আফসার চৌধুরী বলেন, ‘জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সব সচেতন ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে জামায়াতে ইসলামী জনগণের জন্য কাজ করবে। আমরা সবাইকে আহ্বান জানাই, আগামী ১২ ফেব্রুয়ারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে বিজয় করে চট্টগ্রাম-১৩ আসনে নতুন সমাজ বির্নিমাণ করব।’