গফরগাঁওয়ে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ইফতারের আগে আলোচনা সভায় বক্তারা রমজান মাসের তাৎপর্য, সংযম, আত্মশুদ্বি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল
জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় মাইন উদ্দিন কমিউনিটি সেন্টারে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেলের সভাপতিত্বে ও জামায়াত নেতা মোফাজ্জল আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, পাগলা থানা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আতিকুর রহমান হিরা, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি একলাছুর রহমান, ডাকসু পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব অধ্যক্ষ একরাম উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুধীজন প্রমুখ।

ইফতারের আগে আলোচনা সভায় বক্তারা রমজান মাসের তাৎপর্য, সংযম, আত্মশুদ্বি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।