জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরের নগুয়া শেষ মোড় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। সেখান থেকে বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, অধ্যাপক কাজী মো: সাইফুল্লাহ, রাজনৈতিক বিভাগের সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারী মাওলানা, নজরুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি আ ন ম নঈম প্রমুখ।



