কোটালীপাড়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার, ৬ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ নাজমুল হাসান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রনী আহমেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

Location :

Kotalipara
কোটালীপাড়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার, ৬ মাসের কারাদণ্ড
কোটালীপাড়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার, ৬ মাসের কারাদণ্ড |নয়া দিগন্ত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ নাজমুল হাসান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বাহরাবাড়ী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত নাজমুল হাসান ওই এলাকার আবু তালেব মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগুফতা হক। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের একটি টিম সহযোগিতা করে।

অভিযান চলাকালে বাহরাবাড়ী এলাকা থেকে ২০ (বিশ) গ্রাম অবৈধ গাঁজাসহ নাজমুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেয়া হবে না।

গ্রেফতার আসামিকে সাজা প্রদানের পর বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।