ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল ভাঙ্গায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বলেছেন, ‘ভাঙ্গায় কোনো মাদক থাকবে না, মাদক ব্যবসায়ীও থাকবে না। মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।’
শুক্রবার (৬ মার্চ) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার নওপাড়া গ্রামে ভাঙ্গা উপজেলা কৃষক দলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার সামাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম খান বাবুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি সিকদার ফারুকুজ্জামান ছোট্টু, উপজেলা বিএনপির জয়েন সেক্রেটারি সুবহান শামীম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, প্রচার সম্পাদক কুতুব উদ্দিন স্মরণ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু, উপজেলা বিএনপির সদস্য ওসমান মুন্সী, পৌর বিএনপি নেতা আলীয়াজ্জামান লাভলু, আলম মুন্সী, মির্জা ইমরানসহ ছাত্রদল, যুবদল ও কৃষক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



