এবারো ন্যায্য পাওনা নিয়ে বাড়ি ফিরছেন শ্রমিকরা : শ্রমমন্ত্রী

এসময় তিনি জানান, সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী |নয়া দিগন্ত

ঈদুল আজহায় ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস দেয়া হয়েছে এবং গত ঈদের মতো এই ঈদেও ন্যায্য পাওনা নিয়ে বাড়ি ফিরছেন শ্রমিকরা। এমনটাই জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

‎মঙ্গলবার (২৬ মে) বিকেলে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন

তিনি।

‎মন্ত্রী কোরবানীর পর বর্জ্য যেন যথাযথ স্থানে রাখা হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করেন।

এসময় তিনি জানান, সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শাহী ঈদগাহ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম, বিএনপির সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেতা ‎আবদুর রাজ্জাক, জেলা বিএনপি নেতা ইশতিয়াক সিদ্দিকী, আবু তাহের খানসহ নেতৃবৃন্দ।