ভাঙ্গায় অসহায়দের মাঝে ঢেউটিন, কৃষি উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

এদিকে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে বিতরণ করা হয়েছে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী। স্থানীয় ক্রীড়াঙ্গনে এসব উপকরণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
দুঃস্থ, অসহায়দের মাঝে ঢেউটিন, ‍কৃষি উপকরণ বিতরণ করছেন ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল
দুঃস্থ, অসহায়দের মাঝে ঢেউটিন, ‍কৃষি উপকরণ বিতরণ করছেন ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল |নয়া দিগন্ত

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে ভাঙ্গা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ঢেউটিন, পেঁয়াজের বীজ, এয়ার ফ্লো মেশিন, মশক নিধন যন্ত্র, পরিচ্ছন্নতা সামগ্রী ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র পরিবার, কৃষক, ক্রীড়াপ্রেমীসহ সাধারণ মানুষের মধ্যে এসব সহায়তা সামগ্রী তুলে দেয়া হয়।

বসতঘর সংস্কার ও দুর্যোগকালীন সময়ে অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঢেউটিন দেয়া হয়। একইসাথে কৃষকদের উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রমকে আরো কার্যকর করতে পেঁয়াজের বীজ ও এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উপকরণ পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের সহায়ক হবে।

জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসেবামূলক কাজে ব্যবহারের জন্য মশক নিধন যন্ত্র এবং পরিচ্ছন্নতা সামগ্রী দেয়া হয়। এতে মশার উপদ্রব নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে বিতরণ করা হয়েছে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী। স্থানীয় ক্রীড়াঙ্গনে এসব উপকরণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভাঙ্গার সাধারণ মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

সহায়তা পাওয়া স্থানীয়রা সংসদ সদস্যের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, একইসাথে দরিদ্র পরিবার, কৃষক, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ক্রীড়াক্ষেত্রে সহায়তা দেয়ার ফলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হয়েছেন।