হাতিয়ায় জেলের জালে ৩৩ কেজি ওজনের ২টি কোরাল, ৪৬ হাজার টাকায় বিক্রি

এ সময় মাছ দুটি ডাকে তোলা হলে অনেকে এসে ভিড় করেন। চেয়ারম্যান ঘাট মাছ বাজারে অনেকে মাছের ছবি তুলে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
মাছ দুটি আড়তে আনা হলে ডাকে তোলা হয়
মাছ দুটি আড়তে আনা হলে ডাকে তোলা হয় |নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ায় সমির মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের দুটি কোরাল মাছ, যা বিক্রি করা হয়েছে ৪৬ হাজার ২০০ টাকায়। সমির মাঝি উপজেলার চরকিং ইউনিয়নে শুল্লকিয়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার বিকেলে উপজেলার চেয়ারম্যান ঘাটে সুমি ফিস এজেন্সি নামক আড়তে এই মাছ বিক্রি হয়।

আড়তের মালিক নাজিম মোল্লা জানান, দুপুরের পর জেলেরা ট্রলারে এই মাছ চেয়ারম্যান ঘাটে নিয়ে আসেন। হাতিয়ার সূখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এই মাছ পাওয়া যায়। জেলেরা কোরাল জাল ব্যবহার করে মাছ দুটি ধরেন।

নাজিম মোল্লা আরো জানান, মাছ দুটি আড়তে আনা হলে ডাকে তোলা হয়। তাতে সর্বোচ্চ মূল্য উঠেছে কেজি ১ হাজার ৪০০ টাকা করে। পরিমাপ করে ৩৩ কেজি ওজনের মাছ দুটির মূল্য দাড়িয়েছে ৪৬ হাজার ২০০ টাকা। চেয়ারম্যান ঘাটের এক ব্যাপারী মাছ দুটি কিনেছেন।।

এ সময় মাছ দুটি ডাকে তোলা হলে অনেকে এসে ভিড় করেন। চেয়ারম্যান ঘাট মাছ বাজারে অনেকে মাছের ছবি তুলে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন।