ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ

ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Sarail
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ |নয়া দিগন্ত

ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় অরুয়াইল সিএনজি স্টেশনে আয়োজিত এ কর্মসূচিতে অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের সর্বস্তরের তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা দাবি করে বলেন, ভারতে মুসলিমদের নাগরিকত্ব হরণ, ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ-মাদরাসা ভাঙচুর, বুলডোজার দিয়ে উচ্ছেদ, সীমান্ত হত্যা ও সহিংসতার ঘটনা ক্রমেই বাড়ছে। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে।

মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে ও মাওলানা ডাক্তার এম এ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন— অরুয়াইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ, রানীদিয়া মাদরাসার মোহতামিম মাওলানা বরকত উল্লাহ, মাওলানা হোসাইন আহমদ, দামাউড়া মাদরাসার নায়েবে মোহতামিম মাওলানা শরিফুল ইসলাম, সালমা মানিক মাদরাসার মোহতামিম মাওলানা কেফায়েতুল্লাহ, পাকশিমুল মাদরাসার নায়েবে মোহতামিম মাওলানা ফয়জুল্লাহ খোরশেদী, ভুঁইশ্বর মাদরাসার মাওলানা শফিউল্লাহ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ভূঁইয়া, অরুয়াইল ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের নেতা গোপাল চন্দ্র গোপ মাস্টার, বাংলাদেশ খেলাফত মজলিস অরুয়াইল শাখার নেতা মো: রমিজ উদ্দিন (রাজ) ও মো: সিব্বির আহমেদ।

এছাড়াও অরুয়াইল-পাকশিমুল ইউনিয়নের বহু আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন।