রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে এক দিনে ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরো ১৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে এক দিনে ২ শিশুর মৃত্যু
রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে এক দিনে ২ শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরো ১৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ দুই শিশুর মৃত্যু হয়।

এ বছর রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩২ জন শিশু মারা গেছে। এর মধ্যে পরীক্ষায় মাত্র একজনের শরীরে হাম পজিটিভ পাওয়া গেছে। বাকি ২৯ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়নি, যদিও তারা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।

মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা: শঙ্কর কুমার বিশ্বাস গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। এতে আরো জানানো হয়, হামের উপসর্গ নিয়ে বর্তমানে মোট ৯৮ জন শিশু হাসপাতালে ভর্তি আছে।

রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা: সাহিদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, হামে আক্রান্ত বেশিরভাগ শিশুর বয়স ছয় মাসের নিচে। ছয় মাসের নিচে শিশু আক্রান্তের হার ৭০ শতাংশের কাছাকাছি। যা আমাদের জন্য উদ্বেগজনক। এছাড়া, এক বছরের বেশি বয়সের শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম।

রাজশাহীর সিভিল সার্জন ডা: এস আই এম রাজিউল করিম বলেন, জেলায় ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দিচ্ছে বেশি। মূলত যারা আক্রান্ত হচ্ছে তাদের বয়স ছয় থেকে নয় মাসের মধ্যে। কিন্তু হামের টিকা দেয়া হয় ১০ থেকে ১৫ মাসে। ফলে যেসব শিশু আক্রান্ত হচ্ছে, তাদের বেশিরভাগই আনভ্যাকসিনেটেড বা টিকা না নেয়া শিশু।