‘শিবিরের রয়েছে একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য’

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় শিবিরের বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় শিবিরের বর্ণাঢ্য র‌্যালি
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় শিবিরের বর্ণাঢ্য র‌্যালি |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে র‌্যালিটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা পুলিশ লাইন মোড়ে এসে শেষ হয়।

কুমিল্লা টাউন হল মাঠে র‌্যালি পূর্ব সমাবেশে কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা শহর শিবিরের সাবেক সভাপতি, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাকসু জিএস সাঈদ বিন হাবিব, কুমিল্লা মহানগর শিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত।

কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাছান আহমেদ বলেন, ‘ছাত্রশিবিরের একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। জুলাই বিপ্লবেও ছাত্র শিবিরের অবদান রয়েছে। বর্তমান প্রজন্ম জানে কীভাবে স্বৈরাচারী সরকার পতন করতে হয়। যারা জুলুম ও লুটতরাজে ব্যস্ত আছেন, তাদেরও নতুন প্রজন্ম ছাড় দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের ছাত্র জনতা নতুন বাংলাদেশর সূচনা সৃষ্টি করবে।’

র‌্যালিতে কুমিল্লা মহানগরের শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।