রায়গঞ্জে অটোভ্যান–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, আহত ৪

উপজেলার নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে একটি অটোভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী–স্ত্রী নিহত হন।

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ)

Location :

Sirajgonj
দুর্ঘটনায় নিহতরা
দুর্ঘটনায় নিহতরা |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জালাল উদ্দিন (৬৫) ও মনোয়ারা বেগম (৫৫) নামে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতি তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন—অটোভ্যান চালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফ আরো একজন অজ্ঞাতনামা যাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে একটি অটোভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী–স্ত্রী নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, খৈচালা এলাকায় অটোভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।