সালাহউদ্দিন আহমদ

বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত হবে

‘দেশের উৎপাদিত লবণ ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে এক কেজির লবণের প্যাকেট বিক্রি হয় চল্লিশ টাকায় অথচ চাষিরা তা বিক্রি করে দশ টাকাও হয় না, অথচ বিএনপি সরকারের সময়ে চাষিরা ন্যায্য মূল্য পেয়েছিল।’

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
কক্সবাজার-১ আসনে ডুলাহাজারা স্টেডিয়ামে সালাহউদ্দিন আহমদ
কক্সবাজার-১ আসনে ডুলাহাজারা স্টেডিয়ামে সালাহউদ্দিন আহমদ |নয়া দিগন্ত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দেশের উৎপাদিত লবণ ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে এক কেজির লবণের প্যাকেট বিক্রি হয় চল্লিশ টাকায় অথচ চাষিরা তা বিক্রি করে দশ টাকাও হয় না, অথচ বিএনপি সরকারের সময়ে চাষিরা ন্যায্য মূল্য পেয়েছিল। আবার বিএনপি রাষ্ট্রীয়ক্ষমতায় আসলে লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ডুলাহাজারা স্টেডিয়ামে নির্বাচনী পথ সবায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির সরকারের সময় এ দেশের ব্যাপক উন্নয়ন করা হয়ছে, আমি আপনাদের পরিক্ষিত সন্তান। এলাকায় উন্নয়ন কোথায় করতে হবে দিখিয়ে দিতে হবে, ক্ষমতায় আসলে আপনাদের সকল দাবি বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘এদেশে নারী শিক্ষার উন্নয়ন জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন তন্মধ্যে অবৈতনিক ব্যবস্থা চালু করে সারা দেশে প্রশংসিত হয়েছিলেন। তাছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে এ দেশের স্বাধীনতা অর্জন করেছে। তবে ১৯৭৫ সালে এ স্বাধীনতা যখন অরক্ষিত হয়ে পড়েছিল তখন শহীদ জিয়াউর রহমান সিপাহী বিপ্লবের মাধ্যমে তা রক্ষা করেছিলেন।’

সালাউদ্দিন আহমেদ আরো বলেন, স্বৈরচার সরকার গত ১৫/১৬ বছর ধরে এদেশের মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিলেন। সাধারণ জনগণ ভোট দিতে পারেনি, আজ শহীদের রক্তের বিনিময়ে মানুষ মৌলিক ভোটাধিকার অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এ শহীদের প্রতি শ্রদ্ধা রেখে অঙ্গীকার অনুযায়ী আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। এ পথ সভায় দলীয় নেতা কর্মীসহ স্থানীয় জনসাধারণের ঢল নামে।