আতিকুর রহমান, ঝালকাঠি
ঝালকাঠিতে আজ শুক্রবার নির্বাচনী সমাবেশ শেষে প্রধান অতিথি জামায়াত আমির ডা: শফিকুর রহমানকে শীতল পাটি উপহার দেন সঞ্জিব পাটিকর ও অসীম পাটিকর।
লাল টিস্যু কাপড়ে মোড়ানো শীতল পাটি নিয়ে স্টেইজে প্রবেশ করেন সঞ্জিব পাটিকর ও অসীম পাটিকর। তাদেরকেই জামায়াতের আমীর নির্দেশ দেন পাটি খুলে স্টেইজে বিছিয়ে দিতে। স্টেইজে বিছিয়ে দেয়া শেষ হলেই জামায়াতের আমির ডা: শফিকুর রহমান জুতা খুলে শীতল পাটির উপরে দাড়ান। খুশিতে সবাই নারায়ে তাকবীর শ্লোগান দিতে শুরু করে। এরপরে তিনি বসে পড়েন। নারায়ে তাকবীরের ধ্বনির স্বর আরো বাড়তে থাকে।
তিনি যখন শুয়ে সেই পাটিতে বিশ্রাম নেন, তখন নেতাকর্মীদের নারায়ে তাকবিরের ধ্বনিতে প্রকম্পিত হতে থাকে। পাটিকররাও খুশি হয়ে আনন্দ প্রকাশ করেন। তার মানবিকতায় সবাই বিস্মিত হয়ে মুগ্ধতা প্রকাশ করেন।



