নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতিসহ ৮ নেতার জামায়াতে যোগদান

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামী বটতলী ইউনিয়নের আয়োজনে বটতলী বাজারে আয়োজিত দাঁড়িপাল্লার পথসভায় তারা যোগদান করেন।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Nangalkot
আয়োজিত পথসভা
আয়োজিত পথসভা |নয়া দিগন্ত

কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কায়কোবাদসহ ৮ নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামী বটতলী ইউনিয়নের আয়োজনে বটতলী বাজারে আয়োজিত দাঁড়িপাল্লার পথসভায় তারা যোগদান করেন।

যোগদানকারীরা হলেন- কায়কোবাদ, নারায়ণ বাতুয়া ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম, মাস্টার নুরুল আমিন, বিএনপি নেতা হাজী এনায়েত উল্লাহ, আবুল বাশার, সালাউদ্দিন, আব্দুর রাজ্জাক ও বাতাবাড়িয়া ওয়ার্ড বিএনপি নেতা ওমর ফারুক।

এ সময় সদ্য জামায়াতে যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত। ‎‎জামায়াতে ইসলামী বটতলী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

‎সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিনের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, ঢাকা দারুস সালাম থানা জামায়াত আমির আব্দুল মান্নান ভূঁইয়া, সদ্য জামায়াতে যোগ দেয়া কায়কোবাদ, এনসিপি নাঙ্গলকোট উপজেলা সমন্বয়ক মীর মাহাদী, ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণের সভাপতি শাখাওয়াত হোসেন, জামায়াত নেতা গোলাম সারওয়ার, ব্যারিস্টার আলী আক্কাস, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা উত্তরের সেক্রেটারি হাফেজ ওসমান গণি প্রমুখ।

‎পথসভা শেষে বটতলী বাজারে দাঁড়িপাল্লার গণমিছিল অনুষ্ঠিত হয়।