গফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনী জনসভা

‘জনগণের ভোটে নির্বাচিত হলে, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করবো’

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনী জনসভা
গফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনী জনসভা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সানাউল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আরফান আলীর সঞ্চালনায় পাঁচবাগ চৌকা বাজার মোড়ে এ জনসভাটি অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদ গঠন করতে সহায়তা করবে, ইনশাআল্লাহ। আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে, আমাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করব এবং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করব, ইনশাআল্লাহ।

জনসভায় পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, ডাকসু পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল আনসারী, ময়মনসিংহ স্বদেশ হাসপাতালের এমডি শামসুদ্দোহা মাসুমসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।

নির্বাচনী জনসভা শেষে পাঁচবাগ ইউনিয়নে বিভিন্ন সড়কে দাঁড়িপাল্লার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। পাঁচবাগ ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী এ মিছিলে অংশ নেন।