ছাত্রসমাজ নতুন কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না : শিবির সেক্রেটারি

‘দেশের তরুণ ও ছাত্রসমাজ অন্যায়, জুলুম ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সৎ ও যোগ্য মানুষ যদি সংসদে যায়, তাহলে ইনশাআল্লাহ দেশ বদলে যাবে। যারা জনপ্রতিনিধি হবেন তারা শাসক নয়; বরং জনগণের সেবক হবেন।’

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
বক্তব্য রাখছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো: সিবগাতুল্লাহ সিবগাহ
বক্তব্য রাখছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো: সিবগাতুল্লাহ সিবগাহ |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো: সিবগাতুল্লাহ সিবগাহ বলেছেন, ‘জুলাই ও আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের ছাত্রসমাজ এখন অনেক বেশি সচেতন। বাংলার মাটিতে তারা আর কোনো নতুন ফ্যাসিবাদ মেনে নেবে না।’

তিনি বলেন, ‘দেশের তরুণ ও ছাত্রসমাজ অন্যায়, জুলুম ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সৎ ও যোগ্য মানুষ যদি সংসদে যায়, তাহলে ইনশাআল্লাহ দেশ বদলে যাবে। যারা জনপ্রতিনিধি হবেন তারা শাসক নয়; বরং জনগণের সেবক হবেন।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভায় বিরামপুর পৌর শহরের পল্লবী মোড়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিবির সেক্রেটারি বলেন, ‘আগামী ১৩ তারিখে যে সরকার গঠিত হবে তা হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সরকার, যা ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে।’

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এবারের নির্বাচনে বিএনপির ভোটে জামায়াত প্রার্থীরা বিজয়ী হবেন।’

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমান, দিনাজপুর জেলা দক্ষিণ শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাজু, সেক্রেটারি আবুল কালাম আজাদ, নবাবগঞ্জ উপজেলা আমির মাওলানা আবুল কাশেম, হাকিমপুর উপজেলার আমির আমিনুল ইসলাম ও ঘোড়াঘাট উপজেলার আমির মো: মোফাখখারুল ইসলাম।