খুলনা মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা বলেছেন, ‘বিএনপি উন্নয়নে বিশ্বাসী। কয়রার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উত্তর বেদকাশী কাছারীবাড়ি বাজারে বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সারা দেশে বিএনপির গণজোয়ার বইছে। সোনার বাংলা গড়তে বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপি জনগণের দল। অতীতে বিএনপি সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে। আগামীতেও কয়রার মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে।’
দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চল কয়রার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
উত্তর বেদকাশী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো এ জনসভার আয়োজন করে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম এবং খুলনা জেলা যুবদলের সদস্যসচিব নাদিমুজ্জামান জনি।
উত্তর বেদকাশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আশরাফুল ইসলাম নুর, জাফরিন নেওয়াজ চন্দন, কয়রা উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আব্দুর রশিদ, এফ এম মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট মঞ্জুর আলম নান্নু, শেখ সালাউদ্দিন লিটন, গাজী সিরাজুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, আরিফুর রহমান ছানা, দেলসাদ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: শরিফুল আলম, যুবদল নেতা ইহছানুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, আকবার হোসেন, আহাদুর রহমান লিটন, সরদার মাসুদুর রহমান, কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দল নেতা ডিএম হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, আলমগীর হোসেন, ইমরান হোসেন, মেহেদী হাসান সবুজ প্রমুখ।



