গাবতলীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

গাবতলী বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন মোহাম্মদ জীবন।

নয়া দিগন্ত অনলাইন
গাবতলীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
গাবতলীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ |প্রতীকী ছবি

রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় মোহাম্মদ জীবন (৪০) নামের এক গাড়িচালক নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জীবন নীলফামারী সদর টুপামারি নদীপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি গাবতলী এলাকায় থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ সাজু জানান, সোমবার দিবাগত রাতে গাবতলী বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন জীবন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছ।