ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় আহত ৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিকল নোয়া গাড়িতে পেছন থেকে ট্রাকের ধাক্কায় সাতজন আহত হয়েছেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিকল নোয়া গাড়িতে পেছন থেকে ট্রাকের ধাক্কায় সাতজন আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) দিবাগত রাত ৩টা ২৬ মিনিটের দিকে কুচিয়ামারা ব্রিজ এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন হাসিবুর রহমান শান্ত (২৮), রাব্নি হাসান (২৬), লায়লি বেগম (৬৫), সাব্বির (২০), হৃদয় (২৫), শুভ কাজী (১৯) ও ফেরদৌসী বেগম (৪৫)। তাদের সবার বাড়ি নড়াইলের লোহাগড়ায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে নড়াইলগামী একটি নোয়া গাড়ি এক্সপ্রেসওয়ের কুচিয়ামারা ব্রিজ এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা দিলে গাড়িটিতে থাকা যাত্রীরা আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।