রাজধানীর মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে ফারায় সার্ভিস। মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুর ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস এ খবর জানিয়েছে।
এর আগে, দুপুর ১টা ৫২ মিনিটে মিরপুর-২ এ স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা ভবনের (এল এ প্লাজা) তৃতীয়তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন উদ্ধার কার্যক্রম চলছে। মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১০ জন নারী। একজন নারীকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সবাই সুস্থ।



