আদ-দ্বীন হাসপাতালে একসাথে ৬ শিশুর মৃত্যু

একটি সূত্রের দাবি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজের কারণে একটি ওয়ার্ডে এ ঘটনা ঘটে থাকতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে
আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে একসাথে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

হাসপাতাল-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজের কারণে একটি ওয়ার্ডে এ ঘটনা ঘটে থাকতে পারে। ভোররাতের দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধান করছে।

ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমিও সেখানে যাচ্ছি।’